1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বাদল মিয়া,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রত্যাশিত ‘হাঁস’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছ থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“আমার হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব।”

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়ায় দলীয় সিদ্ধান্ত না মানার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

প্রতীক বরাদ্দের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, হাঁস তার পছন্দের প্রতীক। বাড়িতেও তিনি হাঁস পালন করেন। এ কারণেই তিনি হাঁস প্রতীক চেয়েছিলেন। পছন্দের প্রতীক পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন,আমার বাড়ি থেকে যখন হাঁস চুরি হয়েছিল, তখন কিন্তু ছাড় দেইনি। মামলা করেছি। পুলিশ দুইজন চোরকে গ্রেপ্তার করেছিল। হাঁস মার্কা কোনো দলের নয়—এটা জনগণের মার্কা।”

এদিকে নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে আশুগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,কারো উসকানিতে পা দেওয়া যাবে না।”

উল্লেখ্য, সম্প্রতি একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার জের ধরে রুমিন ফারহানাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসব নোটিশের জবাব দেওয়ার কথা রয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট