1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

না-ভোটে অবস্থান নেয়া দল রক্তের সাথে বেঈমানী করছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হলে স্বৈরাচার সরকার তৈরী হবে নাঃ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড.এম সাখাওয়াত হোসেন

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যত গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে। কোন দল যদি না- ভোটে অবস্থান নেয় তারা রক্তের ওপর দাড়িয়ে রক্তের সাথে বেঈমানী করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড.এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২১জানুয়ারি) ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, হ্যা ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেননা। এরকম সুযোগ মিস করলে আপনারা একটা সেঞ্চুরি মিস করবেন। সংবিধান পরিবর্তন করা যাচ্ছেনা। সেজন্য আপনাদের কাছে আসা। সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের ক্ষমতা তাদের হাতেই ফিরিয়ে দেয়া আমাদের উদ্দেশ্য।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে তিনি বলেন, আমরা চাই প্রধান মন্ত্রীর যেনো একক কোন ক্ষমতা না থাকে, রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভাগাভাগি হয়ে যায়। রাষ্ট্রপতি যেনো শুধু সিল মারার জন্য আর ১৬ ডিসেম্বর ২১ ফেব্রুয়ারী ফুল দেবার জন্য বসে না থাকে। বিগত সময়ে যদি সত্যিকার অর্থে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো তবে স্বৈরাচার সরকার তৈরী হতে পারতো না।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন,অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট