1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (গতকাল) বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের সহোদর, সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী মো. আরিফুজ্জামান আরিফ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সামিউল সানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন সবুজ, সিনিয়র সহসভাপতি আব্দুর রাকিব জীবন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাফায়েত ইসলাম আকাশ, হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, সাধারণ সম্পাদক আল সাবা আব্দুল্লাহ, নিগার সিদ্দিক কলেজ ছাত্রদলের সভাপতি নাফিয়াল আরাফাত সাকিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুজ্জামান আরিফ বলেন, দেশ পরিবর্তনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। তরুণ প্রজন্মের ভোট ধানের শীষে আনতে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা মোমিন মালিতা বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রদল সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি সংগঠন। দেশ গড়তে যেমন তারেক রহমানের বিকল্প নেই, তেমনি চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান শরীফকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার কোনো বিকল্প নেই।
পরিচিতি সভায় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা ও সহসভাপতি মো. ইউসুফ হোসেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট