1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সফলতার দ্বারপ্রান্তে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবর রহমান

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসন (কালিয়াকৈর) এলাকায় নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কালিয়াকৈর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র মজিবর রহমান এখন সফলতার একেবারে দ্বারপ্রান্তে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদ ও সাধারণ ভোটাররা।
দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত এই রাজনীতিবিদকে দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকেই কালিয়াকৈরসহ গাজীপুর–১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ঘোষণার পরপরই মেয়র মজিবর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন। প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার, শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত এলাকায় যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
মেয়র মজিবর রহমান বলেন,“আমি রাজনীতি করি মানুষের জন্য। কালিয়াকৈরের মানুষ আমাকে পৌর মেয়র নির্বাচিত করেছেন। তাদের এই ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতেই আমি জাতীয় সংসদে গিয়ে কালিয়াকৈর ও গাজীপুর–১ আসনের উন্নয়নে কাজ করতে চাই।”স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গাজীপুর–১ আসনে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামো সুসংগঠিত থাকায় এবারের নির্বাচনে বিজয় নিয়ে আশাবাদী নেতাকর্মীরা। বিশেষ করে মজিবর রহমানের জনপ্রিয়তা, মাঠপর্যায়ে সক্রিয়তা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মেয়র হিসেবে তার সময়কালে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। অনেক ভোটারই মনে করছেন, জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি এই এলাকার শিল্পাঞ্চল, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এদিকে বিএনপির স্থানীয় নেতারা জানান, দলীয় কোন্দল ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করছেন। তারা আশাবাদী, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে গাজীপুর–১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণ, তৃণমূলের সমর্থন এবং দীর্ঘদিনের জনপ্রিয়তাসবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে, গাজীপুর–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবর রহমান এখন সত্যিই সফলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট