1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নেত্রকোনায় দুই স্কুলছাত্রী নিখোঁজের ২০ দিন পার হলেও মেলেনি কোনো সন্ধান

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নেত্রকোনা সদর প্রতিনিধিঃ

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রাম থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রী বান্ধবীর কোনো খোঁজ এখনো মেলেনি। গত ৩১ ডিসেম্বর ২০২৫ সকালে নিখোঁজ হওয়ার পর ২০ দিন পার হলেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ দুই কিশোরীর একজনের বয়স ১৪ বছর এবং অপরজনের বয়স ১৫ বছর। তারা একই গ্রামের বাসিন্দা ও পরস্পরের ঘনিষ্ঠ বান্ধবী। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সকালে আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
নিখোঁজের সময় উভয়েই কালো বোরকা পরিহিত ছিল।
এর মধ্যে নাদিয়া রহমান কালো বোরকার ওপর পিংক রঙের ব্লেজার পরেছিল। অপর স্কুলছাত্রী স্বর্ণা কালো বোরকার ওপর জিনসের ব্লেজার পরিহিত ছিল এবং তার কাছে একটি স্কুল ব্যাগ ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই স্কুলছাত্রীর কারও কাছেই মোবাইল ফোন ছিল না, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা বা প্রযুক্তিগতভাবে অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজদের পরিবার নেত্রকোনা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং ৪০ ও ৪২) দায়ের করেছে। তবে পর্যাপ্ত প্রযুক্তিগত তথ্যের অভাবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় পরিবারগুলোতে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাগড়া গ্রাম। নিখোঁজ দুই স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধারের জন্য পরিবার ও এলাকাবাসী সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।
কেউ যদি তাদের সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট