1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, যাদের মধ্যে তিন জনই নারী

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
​ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে মস্তফাপুর টেক্সটাইল মিল সংলগ্নে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। এতে সার্বিক পরিবহনের হেলপার পান্নু মুন্সী সহ ইজিবাইকে থাকা আরো পাঁচজন যাত্রী প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৩ জনই নারী। ​মাদারীপুরের সার্বিক পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে ইজিবাইক সহ সড়ক থেকে ছিটকে গিয়ে পার্শ্ববর্তী খাদে চলে যায়। এতেই এ দূর্ঘটনা সংঘটিত হয়। ৬ জন নিহত হওয়া ছাড়াও এ ঘটনায় আরো বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়ে মাদারীপুর সদর হাসপাতাল সহ অন্যান্য জায়গায় চিকিৎসাধীন রয়েছেন।
​বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দূর্ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। ​দুর্ঘটনার ফলে মহাসড়কের দু’পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ে উভয়দিক থেকে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছে। পরে দু’ঘন্টার চেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ইতোমধ্যে নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাদারীপুর সদরের কলেজ রোডের বাসিন্দা দূর্ঘটনাকবলিত বাসের হেলপার মোঃ পান্নু মুন্সী(৫২), ঘটকচর গ্রামের মোঃ শাহ আলম এর পুত্র মোঃ রুমান (২৫), মাদারীপুর কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর পুত্র সাগর বেপারী (২২)। নিহত ৩ জন নারীদের পরিচয় সনাক্ত করা যায়নি।​ মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার জন্য ঢাকা-বরিশাল একলেনের সংকুচিত মহাসড়ক, অসাবধানতা ও অতিরিক্ত গতিতে গাড়ী চালনা এবং মহাসড়কে বেআইনিভাবে ইজিবাইক চলাচলকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট