1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আলমডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (আজ) দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পশুহাট রেল ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইমান সামির আলমডাঙ্গা পৌর এলাকার আল আমিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশুটি রেললাইনের পাশে খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করার সময় শিশুটি হঠাৎ রেললাইনের ওপর চলে আসে। এতে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগেই পশুহাট রেল ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেললাইনের আশপাশে শিশুদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট