1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নেত্রকোনায় রাস্তাঘাটের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা সদর প্রতিনিধিঃ
নেত্রকোনা সদর উপজেলার পুকুরিয়া গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা পানিতে তলিয়ে কাদামাটিতে একাকার হয়ে যায়, ফলে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে বিভিন্ন সরকার এসেছে, আবার গেছে। এক সময় এই রাস্তায় কিছুটা কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও অসুস্থ রোগীদের যাতায়াত করতে হয়। কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারছে না, রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। বর্ষাকালে অনেক সময় অ্যাম্বুলেন্স কিংবা যানবাহন চলাচল করতে না পারায় গুরুতর ঝুঁকিতে পড়ছেন রোগীরা।
স্থানীয় এক বাসিন্দা বলেন,“অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, আশ্বাস ছাড়া কিছুই পাইনি। বৃষ্টির সময় হাঁটাও যায় না, মোটরসাইকেল তো দূরের কথা।”
আরেকজন এলাকাবাসী জানান,এই রাস্তার কারণে আমাদের গ্রামের কৃষিপণ্য বাজারে নিতে বাড়তি খরচ ও সময় লাগে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও নজরদারির অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি আজ জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, অবিলম্বে পুকুরিয়া গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কটি টেকসইভাবে সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। নাহলে কঠোর আন্দোলনের পথেও যেতে বাধ্য হবেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট