1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

দশ লাখের বেশি চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে।

ফল প্রকাশ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও নাম প্রকাশে অনিচ্ছুক অধিদফতরের এক কর্মকর্তারা জানান, ওএমআর শিট মূল্যায়নসহ কারিগরি সব কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, “আগামী সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে আমরা নির্দিষ্ট কোনো ‘টাইমফ্রেম’ এই মুহূর্তে বলতে চাই না। তবে আমি প্রার্থীদের আশ্বস্ত করছি যে, অতি দ্রুতই ফল প্রকাশ করা হবে। আমাদের টিম নিরলস কাজ করে যাচ্ছে।”
উল্লেখ্য,গত ৯ জানুয়ারি সারা দেশে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে এই লড়াইয়ে অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী। অর্থাৎ, প্রতিটি পদের জন্য গড়ে লড়ছেন প্রায় ৭০ জন প্রার্থী।

পরীক্ষার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফল প্রকাশের তারিখ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে দিয়ে অধিদফতর জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা অধিদফতরের অফিশিয়াল ওয়েবসাইট এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তাই কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট