1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

মাসে ১১ লাখ টাকা হাত খরচে অভিনেত্রীকে তৃতীয় স্ত্রী হওয়ার প্রস্তাব

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

বিপুল সম্পদ, জমি ও মাসে মোটা অঙ্কের ভাতার বিনিময়ে তৃতীয় স্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন মালয়েশিয়ার অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন অ্যামি নূর। সম্প্রতি মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির একটি পডকাস্টে অংশ নিয়ে এ তথ্য প্রকাশ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

অ্যামি নূর জানান, প্রস্তাবটি এসেছিল একজন অত্যন্ত প্রভাবশালী ভিভিআইপির কাছ থেকে, যিনি সামাজিক ও অর্থনৈতিকভাবে মালয়েশিয়ায় উচ্চ মর্যাদার অধিকারী। তৃতীয় স্ত্রী হওয়ার বিনিময়ে তাঁকে একটি বিলাসবহুল বাংলো, একটি গাড়ি এবং প্রায় ১০ একর জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

শুধু সম্পত্তিই নয়, মাসিক হাতখরচ হিসেবে ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দেওয়ার কথাও বলা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ লাখ টাকা।

অ্যামির ভাষ্য অনুযায়ী, কর্পোরেট ইভেন্ট উপস্থাপনার কাজ করতে গিয়ে তাঁকে প্রায়ই প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিদের মুখোমুখি হতে হয়। ২০১৯ সালে, যখন তাঁর বয়স ছিল ২৩ বছর এবং তিনি একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্পনসর খুঁজছিলেন, তখনই এই প্রস্তাব আসে।

প্রস্তাবদাতা ব্যক্তি ছিলেন একজন দাতুক, যা মালয়েশিয়ায় একটি সম্মানসূচক উপাধি। তাঁর বয়স ছিল অ্যামির বাবার কাছাকাছি।

এই প্রস্তাব অ্যামি ও তাঁর মা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। বিষয়টি নিয়ে অ্যামি জানান, তাঁর মা খুব স্পষ্টভাবে এই প্রস্তাব ফিরিয়ে দেন এবং মেয়েকে কোনোভাবেই ‘বিক্রি’ করার প্রশ্নে রাজি হননি।

পডকাস্টে নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, দায়িত্বশীল ও আর্থিকভাবে স্থিতিশীল একজন মানুষকেই তিনি জীবনসঙ্গী হিসেবে চান। তবে অতিরিক্ত ধনী হওয়া তাঁর কাছে কোনো শর্ত নয়।

রসিকতার সুরে তিনি বলেন, দেখতে আয়রন ম্যানের মতো হলে সমস্যা নেই, কিন্তু যেন দাদুর মতো না হয়।

অ্যামি নূর আরও জানান, তিনি কারও ওপর নির্ভর করে নয়, নিজের পরিশ্রমে ও হালাল পথে উপার্জন করতে চান। পাশাপাশি বাবা-মায়ের সেবায় জীবন কাটানোই তাঁর মূল লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট