1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

বগুড়ায় মাদকবিরোধী ক্রিকেট ফাইনাল

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নাহিদ ইসলামঃ

রাজশাহী ব্যুরো: “মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ক্রিকেট প্রতিযোগিতা–২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া সদর অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তফা মঞ্জুর পিপিএম (সেবা)।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা মঞ্জুর বলেন,
“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংস করে দেয়। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। ডিএনসির এই উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার উপপরিচালক মোহা: জিললুর রহমান। তিনি বলেন,“তারুণ্যই আগামীর শক্তি। এই শক্তিকে যদি আমরা মাদকমুক্ত রাখতে পারি, তবে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। খেলাধুলার মাধ্যমে তরুণদের সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রসিকিউটর মো: শাহাদাত হোসেন। তিনি বলেন,
“মাদক অপরাধের জন্ম দেয়। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণদের এমন আয়োজনের মাধ্যমে সচেতন করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি।”

এছাড়াও বক্তব্য দেন পরিদর্শক মো: আসলাম আলী মন্ডল ও পরিদর্শক মো: সামসুল আলম। তারা বলেন,“মাদকবিরোধী আন্দোলনকে মাঠপর্যায়ে আরও জোরদার করতে হলে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে হবে। তরুণদের পাশে থাকলেই মাদক নির্মূল সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণ সমাজের প্রতিনিধিরা।

ফাইনাল খেলায় Zero Addiction Zoner দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং Anti Drugs Avengers দল রানার্সআপ হয়। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি মাদকবিরোধী শপথ ও সচেতনতামূলক বার্তার মধ্য দিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট