1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

চিলাহাটি রেলস্টেশনে যৌথ অভিযান,রাত ৯টার পর অপ্রয়োজনে অবস্থানে কড়াকড়ি নিষেধাজ্ঞা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

ডোমার প্রতিনিধি:

নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে স্টেশন মাস্টার, রেলওয়ে পুলিশ ও আরএনবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে রাত ৯টার পর দায়িত্বপ্রাপ্ত কর্মী ছাড়া কোনো ব্যক্তি স্টেশন চত্বরে অবস্থান করতে পারবে না।
অভিযানকালে জানানো হয়, রাত ৯টার পর স্টেশনে অপরিচিত লোকজন, ভবঘুরে কিংবা দোকানের আশপাশে অযথা আড্ডাবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কর্তব্যরত স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, “নীলসাগর এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার পর রাত ৯টা থেকেই স্টেশনে কঠোর নিয়ন্ত্রণ কার্যকর করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মী ছাড়া কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, স্টেশনে ভবঘুরে ও অপ্রয়োজনীয় লোকজন অবস্থান করলে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হয়। এসব ঝুঁকি এড়াতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ সময় স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে ধূমপান না করার জন্য যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানান। তিনি বলেন, ধূমপান যাত্রীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং স্টেশনের পরিবেশ দূষিত করে।
চিলাহাটি রেলস্টেশনকে নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে তিনি স্পষ্টভাবে জানান ভবিষ্যতে কেউ এই নির্দেশনা অমান্য করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অভিযান চলাকালে স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হয় এবং উপস্থিত সবাইকে সতর্কবার্তা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট