1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নেতরার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোরশেদ, পিতা লুৎফর রহমান। তিনি বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেতরার বাজার এলাকায় নদী থেকে উত্তোলিত বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সংশ্লিষ্ট ট্রাক্টর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাক্টর মালিক মোরশেদের বিরুদ্ধে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত হবেন না—মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “নদী থেকে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট