1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

ফুলবাড়ীতে,পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে ওপেন হাউজ ডে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং অংশগ্রহণমূলক পুলিশিং জোরদারের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় ফুলবাড়ী থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার (ওসি) মাহমুদ হাসান নাঈম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ইসলামী আন্দোলন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রহমান, এবি পার্টির উপজেলা আহ্বায়ক ফজর আলী এবং উপজেলা প্রশাসন স্কুল ও শিশু কানন ফুলবাড়ীর অধ্যক্ষ হাবিবুর রহমান।
সভায় বক্তারা ফুলবাড়ী উপজেলার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মাদক চোরাচালান, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা একটি সম্মিলিত দায়িত্ব। জনগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। পুলিশ সবসময় জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করছে।
সভাপতির বক্তব্যে ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, ওপেন হাউজ ডে’র মাধ্যমে জনগণের কথা সরাসরি শোনা যায়, যা জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলবাড়ী থানার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট