1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত

ঢাকা-২ সীমিত, ঢাকা-৩ প্রার্থীর হিড়িক: শেষ দিনে মনোনয়ন দৌড়ে ১৫ প্রার্থী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঢাকা-২ ও ঢাকা-৩ সংসদীয় আসনে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে। দুই আসনে মোট সর্বমোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা-২ আসনে ৩ জন, এবং ঢাকা-৩ আসনে ১২ জন।  সংখ্যার বিচারে ঢাকা-৩ আসনকে বলা যেতে পারে বহুপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র।

ঢাকা-২: সীমিত প্রতিযোগিতা

ঢাকা-২ আসনে মনোনয়ন দাখিল তুলনামূলকভাবে সীমিত হলেও রাজনৈতিক গুরুত্ব কম নয়। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম-এর কাছে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম মনোনয়ন জমা দেন। শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষে কর্নেল (অব.) আব্দুল হক মনোনয়নপত্র দাখিল করলে ঢাকা-২ আসনে তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত হয়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-২ আসনের প্রতিযোগিতা তুলনামূলকভাবে সরল কাঠামোর। এখানে মূলত কয়েকটি দলের মধ্যে সরাসরি ভোট লড়াই তৈরি হবে, তবে জোট ও ভোট ভাগাভাগির প্রভাব লক্ষ্যণীয় হতে পারে।

ঢাকা-৩: গয়েশ্বরের আসনে প্রার্থীর হিড়িক

ঢাকা-৩ আসনে মনোনয়ন দাখিলের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির জ্যেষ্ঠ নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এই আসনে প্রার্থী হওয়ায় শেষ দিন পর্যন্ত প্রার্থীর সংখ্যা বাড়তে থাকে।বেলা তিনটার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক-এর কাছে মনোনয়নপত্র জমা দেন।  তার বিপরীতে একই আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন—যার মধ্যে রয়েছেন রাজনৈতিক দল ও স্বতন্ত্র উভয় ধরনের প্রার্থী।

ঢাকা-৩ আসনে দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন—

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুলতান আহমেদ খান,গণঅধিকার পরিষদের প্রার্থী সাজ্জাদ আল ইসলাম,বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ জাফর, গণসংহতি আন্দোলনের প্রার্থী বাচ্চু ভুঁইয়া।স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন—বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিমউদ্দিন মাস্টার,যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পল,   ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন ও বেলাল হোসেন।মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত জমা দেন নি ঢাকা জেলা বিএনপির  সাধারণ সম্পাদক  ও গয়েশ্বর পুত্রবধু নিপুণ রায় এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ

প্রতীক ও রাজনৈতিক সমীকরণ

ঢাকা-২ ও ঢাকা-৩—উভয় আসনেই ধানের শীষ, দাড়িপাল্লা ও হাতপাখা প্রতীকের একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে বোঝা যায় প্রধান রাজনৈতিক শক্তি ছাড়াও ধর্মভিত্তিক দল ও বিকল্প ধারার সংগঠনগুলোর সক্রিয়তা। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি নির্বাচনী সমীকরণকে জটিল ও বহুমাত্রিক করে তুলেছে।

ঢাকা-২ আসনে প্রতিযোগিতা সীমিত ও সরল কাঠামোর হলেও ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়ের বিপরীতে একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি ভোটের হিসাবকে বহুমাত্রিক করেছে। ভোট বিভাজন, ব্যক্তিগত প্রভাব ও স্থানীয় সমীকরণ ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

বিশ্লেষকদের মতে, মনোনয়ন যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পরই প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে। তখন বোঝা যাবে—বহুপক্ষীয় উপস্থিতি শেষ পর্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে, নাকি ভোটের মাঠে নতুন সমীকরণ রচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট