1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

লালমনিরহাটে ৩ টি আসনে মনোনয়ন কিনেছেন ২৯ জন, জমা দিয়েছেন ২৬টি

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিনে লালমনিরহাট জেলার তিন টি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে ২৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। তিনটি আসনেই এনসিপির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ আসনে ১১টি মনোনয়ন বিক্রি হলেও জমা পড়েছে ১০টি, লালমনিরহাট-২ আসনে ১০টি বিক্রির বিপরীতে জমা হয়েছে ৯টি এবং লালমনিরহাট-৩ আসনে ৮টি বিক্রির বিপরীতে জমা পড়েছে ৭টি মনোনয়নপত্র।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে শুরু করেন। বিকেল ৩টা ১০ মিনিটে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপমন্ত্রী, লালমনিরহাট-৩( সদর)আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল দুলু মনোনয়নপত্র জমা দেন। ৩টা ২০ মিনিটে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের এবং ৩টা ৩০ মিনিটে জাতীয় পার্টির লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক ও দলটির মনোনীত প্রার্থী জাহিদ হাসান লিমন মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোটের প্রার্থী হিসেবে কমিউনিস্ট পার্টির লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক শ্রী মধুসূদন রায়ও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল দুলু বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনে শহীদদের আত্মার প্রতি সম্মান ও আহতদের প্রতি সহানুভূতি জানান তিনি। দীর্ঘ ১৭ বছর পর ভোটের সুযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তবর্তী লালমনিরহাট জেলা দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত। নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ এলাকার মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশে কোনো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না। দীর্ঘদিন পর মানুষ আনন্দের সঙ্গে ভোট দিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান লিমন বলেন, নাঙ্গল মার্কার প্রতি লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের আস্থা রয়েছে। নির্বাচিত হলে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা-বাণিজ্য ও জীবনযাপনের সুযোগ তৈরি করবেন বলে তিনি মন্তব্য করেন।তিনি আরো বলেন, আশা করি নির্বাচনী মাঠের লেবেল প্লেয়িং সব রাজনৈতিক দলের জন্য সমান হবে।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী শ্রী মধুসূদন রায় বলেন, আপাতদৃষ্টিতে নির্বাচনের পরিবেশ ভালো মনে হচ্ছে। তবে তাঁর ও তাঁর সমর্থকদের যেন কেউ ভয়ভীতি না দেখায়, সে আহ্বান জানান তিনি।গণসংহতির প্রার্থী দীপক কুমার বলেন, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সবার প্রত্যাশা।
লালমনিরহাটের জেলা রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার বলেন, বাছাই প্রক্রিয়া শেষে কোন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী কোন আসনে মনোনয়ন জমা দিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যারা জমা দেননি, তারা শুধু মনোনয়নপত্র কিনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট