1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গাঁজাসহ দুইজন গ্রেফতার,মোবাইল কোর্টে কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর ) নওগাঁ জেলার বদলগাছি ও নওগাঁ সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা চারটি অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। এসময় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার বদলগাছি থানাধীন বারাতৈল গ্রামের আমিনুল ইসলামের ছেলে প্রিন্স হোসেন (২২) ও দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন দড়ি খামার হাজী পাড়া গ্রামের মৃত রহমানের ছেলে মানিকুল ইসলাম মানিক (২১)।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেফতারকৃত প্রিন্স ও মানিককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত কান্তি রায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত কান্তি রায় বলেন,“মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনের আওতায় এনে মাদক কারবারিদের শাস্তি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন,“নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে অধিদপ্তর। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনি ব্যবস্থার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান জোরদার করা হবে এবং মাদক সংক্রান্ত কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট