1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিয়ামতপুর প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে তিনটি বিয়ে ও প্রতারণার মাধ্যমে অর্ধকোটি টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে শ্রী সাগর (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক সাগর নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের মৃত জোগেন্দ্র নাথের ছেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায়। এক লাখ টাকা নিতে এসে তিনি নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়া মহল্লায় স্থানীয়দের হাতে ধরা পড়েন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ফাল্গুন মাসে সাগর নিজেকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টে কর্মরত সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে কলেজপাড়ার এক ব্যক্তির মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর কৌশলে শ্বশুরবাড়ি থেকে সাড়ে আট লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার গ্রহণ করেন তিনি।
পরবর্তীতে রাজশাহীতে জমি কেনার কথা বলে আরও এক লাখ টাকা দাবি করলে পরিবারের সন্দেহ হয়। এসময় নওগাঁ থেকে এক নারী এসে নিজেকে সাগরের প্রথম স্ত্রী দাবি করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে কৌশলে টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে এনে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন।
জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করেছেন—নওগাঁ, রাজশাহী ও নন্দীগ্রাম এলাকায় তার তিনজন স্ত্রী রয়েছে। তাদের মধ্যে নন্দীগ্রামের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। প্রতারণার টাকায় তিনি গ্রামের বাড়িতে ঘর নির্মাণ করেছেন বলেও জানান।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক শ্রী সাগরের কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। ভুক্তভোগী পরিবার মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট