1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

নির্বাচনে সরকার কোনও প্রভাব খাটাবে না: পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে সারা পৃথিবী থেকে পর্যবেক্ষক আহ্বান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে। নেতৃত্বে যারা আসবে, তাদের সঙ্গে দেখা ও কথা হয়েছে। সরকার কোনও প্রভাব খাটাবে না এবং পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া অন্য সহায়তা করবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য দেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যাদের নিরপেক্ষ মনে করবে, তারা পর্যবেক্ষক হিসেবে অনুমোদিত হবেন। সরকার এই প্রক্রিয়ায় যুক্ত হবে না।

তিনি আরও বলেন, বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকলে কেউ নির্বাচনে গণ্ডগোল করতে পারবে না। ভোটাররা দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, তাই তারা এবার উৎসাহের সঙ্গে ভোট দিতে চাইছে। আশা করা হচ্ছে, নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণভাবে চলবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এবং দেশ নতুনভাবে স্বাভাবিকভাবে চলতে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট