1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

যৌথ অভিযানে গাঁজাসহ দুজন আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় মাদকবিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মহাস্থান দক্ষিণপাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তা (৪৭) ও মহাস্থান মুন্নাপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে আবু সাঈদ। উভয়েই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আটক দুই আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন,“মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনগণের সহযোগিতায় মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এই ধরনের বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট