1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

কালিগঞ্জে জুম্মার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্নের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তার ওপর খড়-কুটো রাখাকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের চাচা বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুল আলম (৭১) কালিগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুশুলিয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কাজী আব্দুস শুকুর (৫৫) গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে কুশুলিয়া কাজীপাড়া পুরাতন জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার গতিরোধ করে একই এলাকার কাজী আব্দুল্লাহ (২৬) ও কাজী পলাশ (৪৫)। পূর্ববিরোধের জেরে তারা ধারালো দা ও লোহার রড নিয়ে কাজী আব্দুস শুকুরের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রথমে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি প্রতিবাদ করলে কাজী আব্দুল্লাহ হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। তবে কোপটি মাথায় না লেগে তার বাম কানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার বাম কান সম্পূর্ণভাবে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।একই সময় কাজী পলাশ লোহার রড দিয়ে তার বাম পাঁজরে সজোরে আঘাত করে, ফলে হাড় ভেঙে গুরুতর জখম হয়। এরপর অভিযুক্তরা বুকে, পেটে, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি লাথি মারে এবং একপর্যায়ে গলায় পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারের বাদী কাজী মাহবুবুল আলম অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের ভয়ে স্থানীয় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। তিনি আরও উল্লেখ করেন, গত ২২ মার্চ ২০২৫ তারিখে তাকেও মারধর করা হলে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এছাড়া কুশুলিয়া হাটে দোকান ভাঙচুর, আম ব্যবসায়ীদের গাড়ি আটকে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল হাসান জানান, ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট