
সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া আদালত এলাকায় নাটকীয়ভাবে পালিয়ে যাওয়া আসামি মো. শাহিদ ওরফে মিরপুর (১৯) অবশেষে ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সাবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
১১ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতারের পর শাহিদকে আদালতে হাজির করা হলে বিকেলে তাকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় সদর কোর্টের গেটের সামনে প্রিজন ভ্যানে তোলার মুহূর্তে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায় সে।
পলায়নের ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট তৎপরতা বাড়ায়। পরদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে এবং শাহিদকে পুনরায় আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।