1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত

মাদারীপুরের আনোয়ার মাতুব্বর একজন সফল উদ্যোক্তা ও খামারী

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলীর গ্রামের আনোয়ার মাতুব্বর ১জন সফল উদ্যোক্তা ও খামারী। ১৬ বিঘা জায়গার উপর অত্যন্ত সফলতার সাথে তিনি গড়ে তুলেছেন দেশীয় মাছের ঘের সহ ফলজ, বনজ, ওষধি ও বৃক্ষরাজির সমাহার। দূর-দূরান্ত থেকেও মানুষ ছুটে আসছেন তার এই খামার পরিদর্শনের জন্য। চাপাচলী গ্রামে তার বসতবাড়ীর পাশেই তিনি এই সৌন্দর্য্যমন্ডিত খামারটি দুই বছরের চেষ্টায় প্রতিষ্ঠিত করেছেন। খামারটিতে এখন শোভা পাচ্ছে সারি-সারি ফলজ, বনজ, ওষধি গাছ সহ নানান বৃক্ষরাজি। সবুজে ছেয়ে গেছে তার খামারটি। রবিবার (৭, ডিসেম্বর) দুপুরে তার ঐ খামার ও মাছের ঘের পরিদর্শনকালে একান্ত সাক্ষাতকারে আনোয়ার মাতুব্বর বলেন- রাজশাহী, বরিশাল, ঝালোকাঠি, নরসিংদী সহ দেশের বিভিন্ন জেলা থেকে উচ্চ ফলনশীল শতাধিক ফল গাছের চারা এনে তিনি বিগত দুই বছর যাবৎ বিভিন্ন সময়ে রোপণ করেছেন। বর্তমানে তার বাগানটিতে রয়েছে ১২ শতের উপরে গাছ। এজন্য তিনি অনেক অর্থ ব্যায়ের পাশাপাশি শ্রম দিয়েছেন এবং ইতোমধ্যেই খামারটি আশেপাশের মানুষজন সহ দূর-দূরান্তের বহু মানুষেরও নজর কেড়েছে। এছাড়াও খামারটিতে চারিদিক ঘুরিয়ে রয়েছে দেশীয় মাছের ঘের। ফল ও ওষধি গাছের মধ্যে রয়েছে আপেল, নাশপতি, মাল্টা, কমলা, আঙ্গুর, ডালিম, চায়না লিচু, সবরি কলা, আমলকি, জলপাই, হরতকি, কাঠাল, ভিয়েতনামী কাঠাল, আতা,আম, জাম, নিম, অর্জুন, লেবু, পেয়ারা, বাতাবী লেবু, কমলা, মাল্টা, দারুচিনি, তেজপাতা,লং গাছ ছাড়াও আরো হরেক রকমের মানুষ ও পরিবেশের জন্য উপকারী গাছ। বৃক্ষরাজির মধ্যে রয়েছে মেহগনি, শিশু, আকাশী, সেগুন, শীল কড়াই সহ অন্যান্য গাছ। ফল, ওষধিগাছ ও বৃক্ষরাজি ফলাতে কৃতকার্য হলেও আক্ষেপ করে তিনি বলেন, এগুলো করতে যেয়ে তিনি নানা বিড়ম্বনা ও প্রতিহিংসার শিকারও হয়েছেন। কিছুদিন পূর্বে তার বাগানের প্রায় ২০০ উপরে বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে ফেলেছে দূর্বত্তরা এবং এজন্য তিনি মাদারীপুর সদর মডেল থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। পুলিশ তাদের এখনো গ্রেফতার বা সনাক্ত করতে পারেনি। এজন্য তিনি অত্যন্ত মর্মাহত ও হতাশ। তার প্রশ্ন, গাছ তো মানুষের উপকার করে, অক্সিজেন দেয়, ফল দেয়- তাহলে গাছের সাথে শত্রুতা কেনো ? তিনি আরো বলেন, আমি তো এগুলো শুধু একাই আমার পরিবার নিয়ে ভোগ করবো কিংবা খাবো না, পাড়া-প্রতিবেশীদেরও দিয়ে খাবো এবং এখান থেকে তাদের কিছু না কিছু দিচ্ছিও। এছাড়াও এগুলোতো দেশের অর্থনীতি ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে। তাহলে এগুলোর ক্ষতি করে লাভ কি, এখানে তো অনেক মানুষ কাজ করেও অর্থ উপার্জন করছে। তিনি তার খামারটি এগিয়ে নিতে কারো প্রতিহিংসা নয় সহযোগিতা কামনা করেছেন।

মাছের ঘেরে রুই, কাতলা, চিতল, আইর, কালিবাউস, পাবধা, শিং, কই সহ হরেক রকমের দেশী মাছ চাষ করা হয়েছে। খামারটির আশপাশের এলাকাবাসি তার এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট