1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত

টঙ্গীবাড়িতে সরকারি জমিতে ভবন নির্মাণ কাজ বন্ধ করলো প্রশাসন

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এর জমিতে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মো. নাজির হোসেনের বিরুদ্ধে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিনে উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি ভবন দেখা যায়।
স্থানীয়দের দাবি, প্রভাবশালী ব্যক্তি এই ভবনটি সরকারি খাসজমি ও বিআইডব্লিউটিএর জমির অংশ বিশেষ দখল করে নির্মাণ করছেন। এ কারণে কেউ প্রকাশ্যে নির্মাণকাজে বাধা দিতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা।
অভিযুক্ত ব্যক্তি মো. নাজির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়ম মেনে জমি কিনেছেন এবং দলিলপত্রও রয়েছে। একই দাগে সরকারি জমি থাকলেও তিনি তার মালিকানার অংশেই কাজ করছেন দাবি করে বলেন, “নির্মাণের অনুমোদন এখনো নেওয়া হয়নি, তবে আবেদন করা হবে।”
এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, তারা ঘটনাস্থলে গিয়ে অনিয়ম দেখে নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কাজ চালু করতে নিষেধ করেছেন।
টঙ্গীবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি জমিতে অনুমোদনবিহীন নির্মাণকাজকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। প্রশাসনের তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট