1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ঈশ্বরগন্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হৃদয়ে সৈয়দপুরের সহযোগিতায় নতুন প্রাণ ফিরে পেল মোকছেদুল ইসলামের মুদি দোকান

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ইবনে আলী সরকার, সৈয়দপুর প্রতিনিধিঃ

সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়া গ্রামের হতদরিদ্র ব্যবসায়ী মোঃ মোকছেদুল ইসলাম। বহুদিন ধরে একটি ছোট মুদি দোকান চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন তিনি। কিন্তু পর্যাপ্ত পুঁজি না থাকায় দোকানের বেশিরভাগ তাক দীর্ঘদিন ধরেই খালি পড়ে ছিল। আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়েন তিনি। শেষমেশ আশার আলো খুঁজতে যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর–এর সঙ্গে।

মানবিক এ আবেদন পাওয়ার পর সংগঠনের পক্ষ থেকে মোকছেদুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হিসেবে ২৮ নভেম্বর, শুক্রবার বিকাল ৪টায় তার দোকানে প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী প্রদান করা হয়। নতুন মালামালে সাজানো হয় দোকানের তাকগুলো। এতে আবারও নতুন করে ব্যবসা শুরু করার সুযোগ তৈরি হয় তার জন্য।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোকছেদুল ইসলাম বলেন—
“দোকান চালানোর মতো পুঁজি ছিল না। আজ দোকানে মালামাল দিয়ে আবারও নতুন করে শুরু করতে পারব। আল্লাহ যেন এ সংগঠনের প্রতিটি সদস্যকে উত্তম প্রতিদান দেন।”

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম রেজা, রবিউল আউয়াল রবি, নুর আলম ভরসা, সভাপতি জোবাইদুল ইসলাম, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, কামারপুকুর ইউনিয়ন সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক রিদয় ইসলামসহ মেসকাত রহমান, জনি সরকার, মিজানুর রহমান মোঃ আকাশ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের উপদেষ্টা নুর আলম ভরসা বলেন“সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন ও সহায়তা করাই হৃদয়ে সৈয়দপুরের মূল উদ্দেশ্য। আমরা চাই মানুষকে স্বাবলম্বী করতে। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

হৃদয়ে সৈয়দপুরের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এ প্রচেষ্টা অনুকরণীয় উদাহরণ হয়ে থাকছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট