1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মিঠাপুকুরে মাদ্রাসার জমির ধান কেটে নেওয়ার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মিঠাপুকুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে মাদ্রাসার জন্য দান করা জমির ধান রাতের অন্ধকারে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার একদল দাঙ্গাবাজ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক আবু নুর মোহাম্মদ আহসান হামিদ (৭৫) মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, বালুয়ামাসিমপুর গ্রামের বাসিন্দা আবু নুর মোহাম্মদ আহসান হামিদ ১৯৯০ সালে মোছাঃ আয়মন নেছা বেগমের নিকট থেকে রেজিস্টার্ড কবলা দলিল মূলে জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। পরবর্তীতে তিনি ধর্মীয় শিক্ষার বিস্তারের উদ্দেশ্যে ওই জমির পূর্ব ৪৫০১ নম্বর দাগের ৩৬ শতক নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার জন্য দান করেন। মাদ্রাসার পক্ষ থেকে জমিতে ধান আবাদ করে শিক্ষার্থীদের খাদ্যের ব্যবস্থা করা হতো।

অভিযোগে বলা হয়, গত ১৪ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে বিবাদী লিটন জোয়াদ্দার, মঞ্জুর হোসেন ডিটল, খাদেমুল ইসলাম জিসন, রাশিদুল ইসলাম হিটলার, নিক্সন মিয়া, জয় মিয়া, রেজাউল মিয়া, সেতারা বেগম ও পারভিন বেগমসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে মাদ্রাসার জমিতে প্রবেশ করে এবং পাকা ধান কেটে বাড়িতে নিয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে জমির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা বিবাদীদের বাড়িতে গিয়ে কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হামলার জন্য উদ্যত হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় এলাকাবাসীর অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

অভিযোগকারী আবু নুর মোহাম্মদ আহসান হামিদ জানান, বিবাদীরা দীর্ঘদিন ধরে ভূমি দস্যুতাসহ বিভিন্ন উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত। তিনি উত্তেজনা সৃষ্টি না করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে পরে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট