1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও দীপা রাণী সরকার!

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম,তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালায় রাতের আঁধারে গ্রামের ছোট ছোট বাজার ও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বয়োবৃদ্ধ, বৃদ্ধা, শারীরিক-মানষিক প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। তার এই মহানুভবতায় প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনী সেতুর বাজার, শুভাশিনী বাজার, নওয়াপাড়া, কলিয়া গ্রামে এই কম্বল বিতরণ করেন।

কম্বল পাওয়া একাধিক বৃদ্ধ-বৃদ্ধা বলেন, শুনেছি প্রতিবছর সরকারের পক্ষ থেকে কম্বল দেয়া হয়। উপজেলার আশপাশের লোকজন এই কম্বলগুলো পেয়ে থাকে। আর ইউনিয়ন পরিষদের মাধ্যমে শীত চলে যাবার সময় দেয় তাও আবার কেউ পায় কেউ পায় না। এই প্রথম দেখলাম কোনো সরকারী বড় অফিসার শীতের শুরুতে রাতের আঁধারে গরীর মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কম্বল বিতরণ করতে। এই গরীর মানুষের দোয়ায় এই মানবিক অফিসার একদিন অনেক সম্মান পাবেন বলে জানান তারা।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মতিয়ার রহমান ও মনিরুল ইসলাম বলেন, তালা উপজেলা বির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার একজন একজন মানবিক ও হৃদয়বান কর্মকর্তা। তালায় যোগদানের পর থেকে এই ইউনিয়নের মানুষের জন্য আলাদা নজর রেখেছেন। তেঁতুলিয়া ইউনিয়ন জলাবদ্ধতা সহ প্রাকৃতিক দূর্যোগে উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন। সে কারণে দরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যাও বেশী। এই ইউনিয়নের মানুষের মাঝে কম্বল বিতরণ করায় ইউনিয়নবাসির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, অন্য উপজেলার মতো তালা উপজেলায়ও শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গরীর, অসহায় ও ছিন্নমূল মানুষের দুঃখ কষ্ট লাগবে এখনই কিছু করার উপযুক্ত সময়। শীত চলে গেলে তো আর কম্বল দিয়ে লাভ নেই। সে কারণে ডিসি স্যারের নির্দেশে আগে ভাগেই বিতরণ শুরু করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক ভাবে কম্বল বিতরণ করা হবে। এসময় তিনি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট