1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন

ত্রিদেশী সিরিজে খেলবে না বাংলাদেশ

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে লিটন দাসের দলের সেই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না।

পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর। শুরুতে ইতিবাচক সাড়া দিলেও শেষ পর্যন্ত সিরিজটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের একটু বিশ্রাম দিতেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ।

সিরিজটি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।’ ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ায় বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে টাইগারদের।

কদিন আগেই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামী ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। আয়ারল্যান্ড সিরিজ শেষে ১৯ ডিসেম্বর থেকে বিপিএল খেলতে নামবেন লিটনরা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে আইসিসির শর্ত পূরণের জটিলতায় শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয় লঙ্কান বোর্ড।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট