1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড) এবং শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের কৃষকদের হাতে সরকারি প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও কৃষি সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন কৃষিই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের উৎপাদন খরচ হ্রাস ও ফলন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিয়মিতভাবে প্রণোদনা ও সহায়তা প্রদান করে আসছে। রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি কৃষকদের আরও উৎসাহিত করবে এবং পার্বতীপুরের কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর সর্বদা কৃষকদের পাশে থেকে কাজ করে যাবে।”

কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উদ্বুদ্ধ করা এবং উৎপাদন ব্যয় হ্রাসের লক্ষ্যে সরকারের এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট