1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলার এ্যাডহক কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

শেখ জিল্লুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধিঃ

ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দের সাথে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকালে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এ্যাডহক কমিটি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ্যাডহক কমিটির আহবায়ক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মো. সামছুদ্দীন ভূইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহাজান কামাল, কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ শেখ আহসান হাবিব, খুলনা মহানগর সদস্য সচিব মো. তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পৌর বিএনপি নেতা আল মামুন রাজু প্রমুখ। কাজী কামরুজ্জামান কে আহবায়ক ও সিরাজুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন, যুগ্ম আহবায়ক মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, এমাদুল হক খান, হুমায়ুন কবির ডাবলু, সদস্য শেখ মোস্তফা হোসেন মন্টু, দারুজ্জামান রুবেল, লুৎফর রহমান সৈকত, শেখ আখেরুজ্জামান তাপস, আবু হেনা মোস্তফা কামাল, মনিরুল ইসলাম মুকুল, আনোয়ার জাহিদ দুলু, শেখ মোমিনুল ইসলাম কচি, শামীম কোরাইশী লাল্টু, তোফায়েল হক, মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন, একরামুল ইসলাম লালু ও সাইফুল ইসলাম বাবু প্রমুখ।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলা শাখার এ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট