1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

সাতক্ষীরায় জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি রিপন, সম্পাদক সাহেব আলী ও সাংগঠনিক বুলবুল

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

শেখ জিল্লুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের ইটাগাছাস্থ তিতু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা ৬ টায় জাতীয়তাবাদী তাঁতীদলের জেলা কমিটি গঠন উপলক্ষে সভাপতি ,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেন, সভাপতি পদে হাসান শাহরিয়ার রিপনের বিপরীতে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে এসএম সাহেব আলী, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম ও লালটু মনোনয়নপত্র ক্রয় করেন। ব্যালাটের মাধ্যমে এই নির্বাচনে ৫৮ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে এস এম সাহেব আলী সর্বোচ্চ ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহমুদুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছে। জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট