1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয়  মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধিঃ

“মাদক কে না বলি, খেলাকে হাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় সামাজিক সংগঠন ছায়াবীথি ক্লাবের আয়োজনে তিন লক্ষ টাকার মেগা ফাইনাল ফুটবল খেলা সমাপ্ত হয়েছে ৷
বৃহস্পতিবার( ৩০ অক্টোবর) তালা চর গ্রাম কপোতাক্ষ স্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ছায়াবীথি ক্লাবের প্রধান উপদেষ্টা ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ছায়াবীথি ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাঈদ ও শিক্ষক নাহিদ নাসির এর নেতৃত্বে একঝাক উদিয়মান তরুনদের অক্লান্ত পরিশ্রমের ফলে হাজার হাজার দর্শক মনো মুগ্ধকর খেলা গুলো উপভোগ করেছেন ৷ তালা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও ছায়াবীথি ক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান সাইদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১ তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক মো হাবিবুল ইসলাম হাবিব ৷ খেলায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, ছায়াবীথি ক্লাবের সাধারণ সম্পাদক মাস্টার নাহিদ নাসির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ আজম, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম আনু  ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক রেজাউল ইসলাম রেজা, ছায়াবীথি ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সাংবাদিক মীর মিলটোন, সাংবাদিক আরিফুল ইসলাম,ময়েজ উদ্দিন মাতব্বর,  সার্জেন্ট আঃ রহিম, প্রভাষক মোস্তাক আহমেদ, আকরাম পাড়, শেখ আরিফুজ্জামান, জাহাঙ্গীর, আব্রাহাম রাসেল, রেজা, কবির, রিপন, ওহাব, আফজাল সহ হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন ৷
বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় এবং বিদেশী খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত মেগা ফাইনাল খেলায় সান স্পোটিং ক্লাব নৈহাটি রুপসা খুলনা বনাম ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জ মধ্যে অনুষ্ঠিত হয় ৷ উক্ত খেলায় ধারাভাষ্যই ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের মাস্টার ওলিয়ার রহমান ও জাতীয় ক্রিড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন। খেলায় অংশ গ্রহণ কারী  ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জ বনাম  সান স্পোটিং ক্লাব নৈহাটি রুপসা খুলনা ০-১ গোলে পরাজিত করে বিজয় লাভ করেন।  বহু দূর দুরন্ত থেকে আসা ফুটবল প্রেমী এ খেলাটি উপভোগ করেন ৷

প্রধান অতিথি বক্তব্যের সাবেক সংসদ হাবিবুল রহমান হাবিব  এ সময়  সকল দর্শকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে ছায়াবিথীর ফেস্টুন বেলুন উড়িয়ে খেলা শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বক্তব্যে বলেন  আপনারা বিগত দিনের মত আমাকে আবার ধানের শীষে ভোট দিয়ে বিজয় করবেন, আমি এই তালাতে একটি খেলার স্টেডিয়াম করব ইনশাল্লাহ। যাতে করে এই তালা বাসির খেলা প্রেমিক মানুষ সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারেন। আমি কাজের ছেলে, বিগত দিনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। আমি আপনাদের আমানত স্বরূপ আপনাদের এলাকার সাধ্যমত উন্নয়ন করেছি। আল্লাহ পাক আবারো আমাকে যদি আপনাদের ভোটে নির্বাচিত করেন, তাহলে এই তালা-কলারোয়ার অসমাপ্ত কাজ করব কথা দিচ্ছি। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সেরা ২০ জন দর্শকদের  গেঞ্জি উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট