1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপন শাল্টিপাড়া গোল্ডেন ফিউচার মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু

হামাসকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় যা চুক্তির অংশ ছিল না—তাহলে তাদের মেরে ফেলার ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না। তবে এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে না বলেও জানান তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় — যা চুক্তির অংশ ছিল না — তাহলে তাদের মেরে ফেলার ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!’

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প পরিষ্কার করে বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে না।

ট্রাম্প বলেন, ‘এটা আমরা করব না। আমাদের সেটা করারও প্রয়োজন হবে না। এমন লোক আছে, খুব কাছেই আছে, যারা গিয়ে কাজটা সহজেই করে ফেলবে, আমাদের তত্ত্বাবধানে।’

তিনি যদিও কোনো দেশের নাম বলেননি, তার ইঙ্গিত স্পষ্টতই ছিল ইসরায়েলের দিকেই।

এই হুমকির মাধ্যমে ট্রাম্প যেন নিজের অবস্থান পাল্টালেন। এর আগে সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, গাজায় গ্যাং দমন অভিযানে হামাসের পদক্ষেপে তার আপত্তি নেই। গত মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ওরা কয়েকটা ভয়ংকর গ্যাং নির্মূল করেছে, খুবই খারাপ লোক ছিল তারা। তাদের মেরে ফেলেছে, আর সত্যি বলতে, এতে আমি তেমন বিরক্ত হইনি। এটা ঠিক আছে।’

সম্প্রতি গাজায় হামাস ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এসব গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে মানবিক সহায়তা লুটপাট ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। রোববারের ওই সংঘর্ষের পর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, যেসব গ্যাং সদস্য রক্তপাতের সঙ্গে যুক্ত ছিল না, তাদের সাধারণ ক্ষমা করা হবে।

এর আগে গত জুন মাসে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেন, হামাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা গাজার কিছু গ্যাংকে অস্ত্র দিয়েছে। এর মধ্যে ইসলামিক স্টেট (আইএসআইএল/আইএসআইএস)-ঘনিষ্ঠ গোষ্ঠীও ছিল।

রোববার ইসরায়েল-সম্পৃক্ত একটি গ্যাংয়ের বন্দুকধারীরা গাজার প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়িকে গুলি করে হত্যা করে বলে স্থানীয় বাহিনী জানিয়েছে।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, হামাস সন্দেহভাজন ইসরায়েলি সহযোগীদের হত্যা করেছে, যা ‘ভয়াবহ অপরাধ’। আব্বাসের দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘এটি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং আইনের শাসনের নীতির ওপর গুরুতর আঘাত।’

তবে গ্যাং ইস্যু ছাড়াও হামাসকে অন্য কারণেও হুমকি দিয়েছেন ট্রাম্প। তার মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাসকে নিরস্ত্র হতে হবে এবং গাজার প্রশাসনে তাদের ভূমিকার অবসান ঘটাতে হবে। তবে হামাস এসব শর্তে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট