1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান যাচাই করতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন জেলা পুলিশ লালমনিরহাট-এ কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উপহার সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায় বিএনপির ৪ নেতা ইরানে এবার স্থল অভিযান, পথে আড়াই হাজার মার্কিন মেরিন সেনা নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক বীরগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, ১০ লাখ টাকা জরিমানা লালমনিরহাটে সরকারি দপ্তরের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সেবার ঘোষণা দিলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার  বাস-মাইক্রোবাস সংঘর্ষ,বিয়ে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, একই পরিবারের নিহত-১১ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ দিনাজপুরের জাহিদুল গ্রেফতার সালাহউদ্দিন আহমদ,রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের ‘প্রিন্স’ টিজারে গ্যাংস্টার লুকে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

পার্বতীপুরে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী শাপলা খাতুন গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিবেদকঃ

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মোছা: শাপলা খাতুনকে মাদকসহ হাতেনাতে আটক করেছে।
জানা গেছে, উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যশাই মোড় বাজার এলাকায় তার নিজস্ব দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের সময় দোকান ও দেহ তল্লাশী করে কয়েকপাতা নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্ডাল উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত মোছা: শাপলা খাতুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেফতার ও হাজতবাস করেছেন। তবুও পুনরায় তিনি একই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, শাপলা খাতুনের কারণে যশাই মোড় এলাকাটি দীর্ঘদিন ধরে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আস্তানায় পরিণত হয়েছে। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এই পদক্ষেপের প্রশংসা করেছেন।
পার্বতীপুর ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, “মাদকবিরোধী অভিযানে এটি একটি বড় সাফল্য। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক শাপলা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, মাদকবিরোধী এই অভিযান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ তৈরি হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট