1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিহাট জেলার একমাত্র স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো নিয়ামতপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন একটি মানবিক আবেদন নীলফামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত-১ ও আহত-২ বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজন কারাদণ্ড গাজীপুরে চলাচলের সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মৌলভীবাজারে রাজনৈতিক সংকট: সদস্য সচিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৬ নেতা মাদারীপুরে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর হুশিয়ারী বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা সরকারি মেডিকেল কলেজগুলো প্রায় অর্ধেক ধুকে ধুকে চলছে, নেই কোন নজরদারী ইরানের নতুন কৌশলী ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত ও ভুক্তভোগী পরিবারের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন লালমনিরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার দুর্গাপুরে টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চেয়েছিলেন বিয়ে করতে; পরিবার রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা বগুড়ায় মাদক সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ উদ্বোধন করলেন: মির্জা ফখরুল

গাজা যুদ্ধবিরতি চুক্তির পথে নতুন আশা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে। আলোচনার এই ধারা আজ মঙ্গলবারও অব্যাহত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন আল-কাহেরার বরাতে প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ অক্টোবর) মিসরের শার্ম আল-শেখ শহরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হামাস প্রতিনিধিদলের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিলেন মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

আলোচনার প্রথম দিনকে ‘গঠনমূলক ও আশাব্যঞ্জক’ হিসেবে বর্ণনা করা হলেও সম্ভাব্য সমঝোতা বা অগ্রগতির বিস্তারিত প্রকাশ করা হয়নি। শার্ম আল-শেখে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিতে ইসরায়েলও একটি প্রতিনিধি দল পাঠিয়েছে বলে জানা গেছে।

এ আলোচনাকে গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিয়েছে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা বেশ ভালো অগ্রগতি করছি। এটি এমন একটি চুক্তি, যেখানে সবাই অবিশ্বাস্যভাবে একসঙ্গে এসেছে। আমার বিশ্বাস, আমরা এই চুক্তি সম্পন্ন করতে পারব।”

তবে ‘রেড লাইন’ বা নিরস্ত্রীকরণের মতো শর্ত নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “যদি কিছু শর্ত পূরণ না হয়, আমরা তা করব না।”

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, আলোচনার মূল লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা যাতে বন্দি ও জিম্মি বিনিময় চুক্তি কার্যকর করা যায়। চুক্তি হলে গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ইসরায়েল তার কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট