1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সবার উপরে মানুষ সত্য,ধর্ম যার যার, রাষ্ট্র সবার

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার বিতরণ ও ধর্মীয় সহনশীলতা নিশ্চিতে পার্বতীপুরে কার্যক্রম

পার্বতীপুর, দিনাজপুর | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
“সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”—এই চিরন্তন দর্শনকে বুকে ধারণ করে এবং “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই সাংবিধানিক মূল্যবোধকে বাস্তবায়নের লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপহার পৌঁছে দেওয়া হয়েছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপে।
এই মহতী উদ্যোগের অংশ হিসেবে বিএনপি’র ৩১ দফা রোডম্যাপের ১৬তম দফা—ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান—বাস্তবায়নের লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বী ভাইবোনদের খোঁজখবর নেন, তাদের উৎসবের খোঁজখবর ও নিরাপত্তা সম্পর্কে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন “টিম আমাদের নুরুল হুদা”-এর সদস্যবৃন্দ, যাঁরা সকলে মিলে মন্ডপে উপহার বিতরণ, সেবামূলক কার্যক্রম এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। নুরুল হুদা বাবু বলেন“বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য। আমরা মনে করি, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফার ১৬তম দফা অনুযায়ী দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তাদের পূর্ণ অধিকার ফিরে পাবে এবং রাষ্ট্র হবে সবার।”

পূজামন্ডপ পরিদর্শনের সময় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান।
এই আয়োজন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি মানবিক বার্তা—”ধর্ম নয়, মানবতাই হোক অগ্রগণ্য”।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট