1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
“সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:

গোটা সিলেট জুড়ে তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেটবাসী। রোদের তীব্রতায় পুরো সিলেট যেন এক আগুনের চুল্লি, সূর্য যেন দিগন্তে নয়, নেমে এসেছে মাথার ঠিক ওপরে। দিনের দাবদাহ আর তীব্র গরমে হাঁস-ফাঁস হয়ে উঠে গোটা জনপদ। প্রয়োজনের তাগিদে শহরের ব্যস্ত রাস্তা গুলোতে বের হওয়া মানুষ জন পড়েছেন বিপাকে। খুব প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হন নি। সবচেয়ে বেশি বিপাকে পড়েন দিন এনে দিন খাওয়া মানুষজন। মাথার ওপর আগুন ঝরানো রোদ, পায়ের নিচে ফুটন্ত পিচঢালা রাস্তা। এই দুয়ের মাঝে টিকে থাকার লড়াই চালিয়ে যান রিকশাচালক, শ্রমিক, পথচারীরা। এ গরম শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে তাদের জীবন ও জীবিকাও।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। তবে অনুভুত (ফিলস লাইক) ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়তে থাকে নগরী। প্রচন্ডে রোদে ভোগান্তি পোহান পথচারী ও দিনমজুর। দুপুরের দিকে নগরের রাস্তায় তুলনামুলক কম মানুষ দেখা গেছে। যানবাহন চলাচলও কিছুটা কম ছিলো।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানান, টানা কয়েক দিন ধরে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে। এই অবস্থা আরো দুয়েক দিন থাকতে পারে। আর বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকৃতিতে সাধারণত আশ্বিন মাস থেকেই শীতের আমেজ শুরু হওয়ার কথা। কিন্তু আশি^নের ১৫ দিন চলে গেলেও শীতের আগমন তো দূরের কথা গরম কমারইস কোনো নামস নেই। উল্টো মনে হচ্ছে চৈত্র-বৈশাখের দাবদাহ চলছে। অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পেড়েছে জনজীবন। সেপ্টেম্বও থেকে সিলেটে তাপমাত্রা কমতে শুরু করে। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কিছুই ঠিক থাকছেনা। তাই সামনের দিনগুলোতে তাপমাত্রা হৃাসের তেমন কোন আভাস দিতে পারছেনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট