1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান

পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করায় ৪ পুলিশ কর্মকর্তার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থণা

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে রাজৈর মডেল থানায় মাদকসহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতনের বিষয়টি জানাজানি হয়ে গেলে ও নির্যাতনের প্রমাণ মেলায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের জন্য আদালতের স্মরণাপন্ন হলে বিজ্ঞ আদালত রাজৈর থানার পুলিশ ইনস্পেক্টর (ওসি তদন্ত) সঞ্জয় কুমার ঘোষসহ আরো দু’জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন এবং পুলিশ সুপার, মাদারীপুর-কে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন। এ প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ আদালত, মাদারীপুর এর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে রিভিশন দাখিল করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা। যার শুনানির দিন আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ধার্য করেছেন বিজ্ঞ আদালত।

এ দিকে উক্ত ঘটনায় তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবারবর্গ। এর আগে গত ২৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ এলিয়াম হোসেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুরের রাজৈর পৌরসভার স্বরমঙ্গল এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায় রাজৈর থানা পুলিশ। এর নেতৃত্ব দেন রাজৈর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ। এ সময় থানার এ,এস,আই তরিকুল ইসলাম, এ,এস,আই এইচ এম কামরুজ্জামান, এ,এস,আই জাহিদুল ইসলাম সহ সঙ্গীয় সদস্যরা ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ইলিয়াস খালাসি, দুবাই প্রবাসী সুজন মোল্লা ও ‘ছ-মিলের’ শ্রমিক সুমন খাঁ- কে আটক করে ৫০ পিচ ইয়াবা উদ্ধারের দাবি করে। এ ঘটনায় পরদিন এ,এস,আই- এ,এইচ,এম কামরুজ্জামান বাদী হয়ে রাজৈর থানায় আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। পরে আদালতে হাজির করা হলে তাদের বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পথিমধ্যে আসামিপক্ষের অভিভাবকরা জানতে পারেন যে আসামীদের থানা হেফাজতে থাকাবস্থায় অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে তারা উক্ত নির্যাতনের বিরুদ্ধে ন্যায়বিচার চেয়ে আদালাতে মামলাট আবেদন করেন । তারা জানান, গ্রেফতার করার পরে থানার মধ্যে ইলিয়াস খালাসির বাম হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত পিস্তলের বাট দিয়ে আঘাত করা হয়েছে। আর বাম পায়ের উরুতে বুটের লাথি মারা হয়েছে। যা আদালতে উত্থাপিত হলে বিজ্ঞ বিচারক এ সময় আসামির শরীরের দৃশ্যমান জখম দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে জেলার সিভিল সার্জনকে আসামির চিকিৎসা ও ২৪ ঘণ্টার মধ্যে মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরিফুল আবেদীন কমল সংশ্লিষ্ট আসামির শরীরে নির্যাতনের সত্যতা পেয়ে মেডিকেল রিপোর্ট আদালতে পাঠান এবং এরই প্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এলিয়াম হোসেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। মামলা রুজু হবার পরে জেলা ও দায়রা জজ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে রিভিশন দাখিল করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা। যা আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট