1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপন শাল্টিপাড়া গোল্ডেন ফিউচার মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু এরশাদ ও হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি,প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার মৌলভীবাজারে টমটম ভাড়া আবার ৫ টাকা নির্ধারণ, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে বৈশাখ সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসন সিলেট থেকে বিএনপির এমপি হতে চান যেসব নারী নেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ ইরানকে ঘিরে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে মার্কিন বাহিনী মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার

ইসরাইলকে সাহায্য করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

জাতিসংঘের পক্ষ থেকে অবৈধ ইসরায়েলি বসতিতে সরাসরি কার্যক্রম চালানো কোম্পানিগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এই তালিকায় বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোও রয়েছে, যার মধ্যে আছেন এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স ও ট্রিপ অ্যাডভাইজর।

তালিকায় মোট ১১টি দেশের ১৫৮টি কোম্পানি উল্লেখ আছে। এদের মধ্যে বেশিরভাগই ইসরায়েলভিত্তিক, বাকিগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপন নীতি ‘যুদ্ধাপরাধের শামিল’ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকারের লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘ জানায়, যে কোম্পানিগুলো বসতিতে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের সঙ্গে যুক্ত, শুধুমাত্র তাদেরই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এই তালিকা কোনো বিচারিক বা আধা-বিচারিক প্রক্রিয়া নয়; এটি মূলত সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ববোধ সামনে আনার একটি উদ্যোগ।

প্রথম তালিকা ২০২০ সালে প্রকাশিত হয়। শুরু থেকেই এই প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের পদক্ষেপকে কঠোর সমালোচনা করে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ এটিকে ‘একটি লজ্জাজনক আত্মসমর্পণ’ হিসেবে অভিহিত করেছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট