1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপন শাল্টিপাড়া গোল্ডেন ফিউচার মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু

শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বজলুর রহমান,শিবচর (মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়ন উপলক্ষে এদের সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযানকে সফল করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলেদের সচেতনতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ সম্পূর্ণরূপে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইবনে ফেরদৌস যিনি মা ইলিশ সংরক্ষণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান বলেন,
“মা ইলিশ সংরক্ষণ কেবল আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য নয়, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সকলের সহযোগিতা ছাড়া এ অভিযান সফল করা সম্ভব নয়।”

আগামী অক্টোবর মাস থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকবে বলে সভায় জানানো হয়। এ সময় জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করা হয়।

সভা শেষে মা ইলিশ রক্ষায় মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং জনসচেতনতা কার্যক্রম বৃদ্ধির জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট