1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: রাজধানী ও নারায়ণগঞ্জ থেকে দুই আসামি আটক

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

বজলুর রহমান শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) এবং কেরানিবাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৮ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন

গত ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে শিবচর পৌরসভার প্রধান সড়কের সোনালী ব্যাংকের সামনে রাকিব মাদবর (২৫) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত রাকিব মাদবর উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা এবং সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে রাকিবকে প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে যায়। এ ঘটনা পুরো এলাকায় ব্যাপক

পরে নিহতের পরিবারের পক্ষ থেকে ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিদের ধরতে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ যৌথভাবে অভিযান শুরু করে।

র‌্যাব জানায়, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গতিবিধি শনাক্ত করা হয়। প্রযুক্তি সহায়তায় প্রাথমিকভাবে জানা যায় যে, মামলার প্রধান আসামিদের মধ্যে দু’জন ঢাকা কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ এলাকায় লুকিয়ে রয়েছে।

পরবর্তীতে শুক্রবার গভীর রাতে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ দল দুই জেলায় সমন্বিত অভিযান চালায়।
কেরানীগঞ্জ থেকে রানা সরদার এবং নারায়ণগঞ্জ থেকে সিয়াম সরদারকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন,আমরা প্রযুক্তি সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করি। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাকিব হত্যাকাণ্ডের পর থেকে শিবচর উপজেলা এবং আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গ্রেপ্তার হওয়া দুই আসামিকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের ধরতে র‌্যাব ও পুলিশ সমন্বিত অভিযান অব্যাহত রেখেছে।

র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের পরিকল্পনা, উদ্দেশ্য এবং কারা এর সঙ্গে সরাসরি জড়িত ছিল এসব তথ্য উদঘাটনের জন্য আটক আসামি জিজ্ঞাসাবাদ চলছে

এদিকে, নিহত রাকিবের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।তারা বলছে,আমরা চাই রাকিব হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকজনকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।

এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট