1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান যাচাই করতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন জেলা পুলিশ লালমনিরহাট-এ কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উপহার সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায় বিএনপির ৪ নেতা ইরানে এবার স্থল অভিযান, পথে আড়াই হাজার মার্কিন মেরিন সেনা নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক বীরগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, ১০ লাখ টাকা জরিমানা লালমনিরহাটে সরকারি দপ্তরের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সেবার ঘোষণা দিলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার  বাস-মাইক্রোবাস সংঘর্ষ,বিয়ে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, একই পরিবারের নিহত-১১ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ দিনাজপুরের জাহিদুল গ্রেফতার সালাহউদ্দিন আহমদ,রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের ‘প্রিন্স’ টিজারে গ্যাংস্টার লুকে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

বিশ্বনাথ প্রেসক্লাবের জুবায়ের সভাপতি ও শিপন আহমদ সম্পাদক পদে পুর্ণরায় নির্বাচিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের ঐতিয্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ২০২৫ – ২০২৬ সালের কার্যকরী পরিষদে রফিকুল ইসলাম জুবায়ের সভাপতি পদে এবং মোঃ শিপন আহমদ সাধারণ সম্পাদক পদে পুর্ণরায় নির্বাচিত হয়েছেন এবং কোষাধ্যক্ষ পদে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন মোঃ নুর উদ্দিন। গত ১৫ সেপ্টেম্বর সোমবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবের মাসিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে ৩টি পদে তাদেরকে নির্বাচিত করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমেদ পরিচালনায় মাসিক এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের প্রয়াত সদস্য এবং বর্তমান সদস্যদের পিতা,মাতা ও প্রয়াত পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনা করে বার্ষিক দোয়া মাহফিল, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য হতে ইচ্ছুক মোস্তাক আহমদ মোস্তফা ও মোঃ জাহান মিয়াকে শিক্ষানবিশ সদস্য হিসেবে অনুমোদন, আগামী মাসিক সভায় ২০২৫ – ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ,ক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলামকে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম সাব্বিরকে সদস্য সচিব করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বাস্তবায়ন পরিষদ গঠন, ক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানকে আহ্বায়ক ও আব্দুস সালাম মুন্নাকে সদস্য সচিব করে বার্ষিক দোয়া মাহফিল ২০২৫ বাস্তবায়ন পরিষদ গঠন, ২০২৫ এর অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন এবং ২০২৬ এর ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক স্মারক ২০২৫ প্রকাশের উদ্যোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আরোও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের বর্তমান সদস্য যথাক্রমে কাজী মোঃ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, সদস্য মোঃ নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না,সমুজ আহমদ সায়মন, সুজিত দেব ও মাজহারুল ইসলাম সাব্বির।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট