1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিহাট জেলার একমাত্র স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো নিয়ামতপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন একটি মানবিক আবেদন নীলফামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত-১ ও আহত-২ বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজন কারাদণ্ড গাজীপুরে চলাচলের সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মৌলভীবাজারে রাজনৈতিক সংকট: সদস্য সচিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৬ নেতা মাদারীপুরে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর হুশিয়ারী বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা সরকারি মেডিকেল কলেজগুলো প্রায় অর্ধেক ধুকে ধুকে চলছে, নেই কোন নজরদারী ইরানের নতুন কৌশলী ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত ও ভুক্তভোগী পরিবারের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন লালমনিরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার দুর্গাপুরে টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চেয়েছিলেন বিয়ে করতে; পরিবার রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা বগুড়ায় মাদক সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ উদ্বোধন করলেন: মির্জা ফখরুল

পঞ্চগড়ে ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড, ৫ মাসেই বিচারকার্য সম্পাদন

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

পঞ্চগড় জেলা শহরের একটি বালিকা বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান (৩২) এর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলায় আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন । বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পঞ্চগড় মাত্র পাঁচ মাসে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করে দৃষ্টান্তমূলক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান গত ১৬ এপ্রিল ২০২৫ পঞ্চগড় পৌর এলাকার মসজিদপাড়ায় তার পরিচালিত কোচিং সেন্টারে একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠে । ঘটনার পর ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (৪) (খ) ধারায় মামলাটি দায়ের করে। মাত্র পাঁচ মাসের মধ্যে চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক এবং রায় সম্পন্ন হওয়া দেশের বিচার ব্যবস্থার জন্য এক অনন্য দৃষ্টান্ত। স্থানীয় এক মানবাধিকারকর্মী বলেন, ÔÔপঞ্চগড়ের ইতিহাসে এটি একটি দৃষ্টান্ত স্থাপনকারী দ্রুত বিচারকার্য। বিচারকের সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্ত সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’ মামলার রায়ের মাধ্যমে শুধু অপরাধীর শাস্তিই নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের বার্তাও তুলে ধরা হয়েছে। এই রায় ঘোষণার পর পঞ্চগড় আদালত প্রাঙ্গণ ও বিদ্যালয় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও অভিভাবক মহল এই দ্রুত বিচার কার্যক্রম ও দৃষ্টান্তমূলক রায়কে সাধুবাদ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট