1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ৮ নং হাবড়া ইউনিয়নের শিয়ালকোটে অনুষ্ঠিত হয়েছে এস এম জাকারিয়া বাচ্চু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শিয়ালকোট স্পোর্টিং ক্লাবের আয়োজনে শিয়ালকোট আলিম মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মাহফুজার রহমান মানিকের সঞ্চালনায় এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলার আহ্বায়ক।বাংলা একাডেমী সদস্য । আরাফাত রহমান খোকা ক্রিড়া সংসদ এর

কেন্দ্রিয়  তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার।

প্রধান অতিথি এস এম জাকারিয়া বাচ্চু তার বক্তব্যে বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। পার্বতীপুরের প্রতিটি গ্রামে যদি এভাবে খেলাধুলার আয়োজন হয়, তবে সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে। আমি সবসময় ক্রীড়াঙ্গনের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় মন্ডল একাদশ বনাম শিয়ালকোট স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে শিয়ালকোট স্পোর্টিং ক্লাব ১১৫ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে মন্ডল একাদশ ৯ উইকেটে জয় অর্জন করে। খেলা শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়, যা আয়োজনকে আরও আনন্দঘন ও স্মরণীয় করে তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট