1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক মায়ের প্রতি অবহেলায় প্রত্যাহার করা হলো সেই যুগ্ম-সচিবকে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা,পৌর শাখা ও হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেল আরও ৬৯ ফিলিস্তিনির

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলি নৃশংসতায় ফিলিস্তিনির গাজায় আরও ৬৯ জন প্রাণ হারিয়েছেন। দেশেটিতে দখলদারদের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ৬৯ জনের মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৪২২ জন। এতে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫ জনে। এছাড়া বহু মানুষ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় চাপা পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯০ জনের বেশি। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৬২ জনে। আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৪ জনের বেশি মানুষ।

এছাড়া শুধু অনাহার ও পুষ্টিহীনতায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট