1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আজ ফের নেপালের মুখোমুখি বাংলাদেশ

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১৪১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ফের নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচে হিমালয়কন্যারা হেরেছিল ৩-০ গোলে।

এবার লাল-সবুজের মেয়েদের লক্ষ্য তাদের হারিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

সাফের এই বয়সভিত্তিক আসরে অংশ নিচ্ছে মাত্র চারটি দেশ। পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপ না খেলায় বাকি চার দেশ ডাবল লিগ ভিত্তিতে খেলছে এবারের আসরে। প্রত্যেক দেশ অন্যদের বিপক্ষে লড়বে দুবার করে। প্রথম লেগে তিনটি করে ম্যাচ খেলেছে চ

তিন ম্যাচের সবকটি জিতে নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। তারা ৭-০ গোলে নেপালকে, ২-০ গোলে বাংলাদেশকে এবং ৮-০ গোলে ভুানকে হারায়।

ছয় পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে দুই ম্যাচে জেতা বাংলাদেশ। লাল-সবুজের মেয়েরা ৩-১ গোলে ভুটানকে এবং ৩-০ গোলে নেপালকে হারালেও একমাত্র ম্যাচে হেরেছে ভারতের কাছে।

টুর্নামেন্টে শিরোপা জেতার লক্ষ্য নিয়ে এসেছে ভারত ও বাংলাদেশ। সেভাবেই খেলে এগিয়ে যাচ্ছে ভারত। বাংলাদেশও চায় ফিরতি দেখায় ভারতকে হারিয়ে শিরোপা জিততে। তা অনেকটা অসম্ভব বলেই মনে হচ্ছে।

কারণ, তখন দুই দেশের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে ভারতই। যদিও দ্বিতীয় লেগের সব কটি (তিনটি) ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া লাল-সবুজের মেয়েদের লক্ষ্য বলে জানালেন সহকারী কোচ আবুল হোসাইন।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় থিম্পু থেকে তিনি বলেন, ‘প্রথম লেগে আশানুরোপ খেলতে পারেনি মেয়েরা। লক্ষ্য দ্বিতীয় লেগের সবকটি ম্যাচ জিতে শিরোপা অর্জনের দিকে এগিয়ে যাওয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

আগের দিন আরেক সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, ‘প্রথম তিনটা ম্যাচ ভালোভালে শেষ করেছি আমরা। কিছু ইনজুরি ছিল, সেটা রিকভার হয়েছে। আগের ম্যাচগুলোয় ছোটখাটো যে ভুলগুলো ছিল, তা শুধরে নিয়েছে মেয়েরা। পরবর্তী সময়ে যেন সেই ভুলগুলো আর না হয়, সেই চেষ্টা থাকবে অর্পিতাদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট