1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক মায়ের প্রতি অবহেলায় প্রত্যাহার করা হলো সেই যুগ্ম-সচিবকে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা,পৌর শাখা ও হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

শেষ ম্যাচে অজিদের রেকর্ডগড়া জয়, সিরিজ দক্ষিণ আফ্রিকার

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ইতিহাসের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ওয়ানডেতে ধবলধোলাই করার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। সেই পথে থাকলেও শেষ পর্যন্ত পারল না তারাও। উল্টো রেকর্ড হারের লজ্জা সঙ্গী হয়েছে দলটির।

সিরিজে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৭৬ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে রানের হিসাবে প্রোটিয়াদের এটিই সবচেয়ে বড় হার। আগের রেকর্ডটি ছিল ২৪৩, ২০২৩ সালে কলকাতায় ভারতের বিপক্ষে।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত করা অস্ট্রেলিয়া আজ প্রথমে ব্যাটিং নিয়ে করে ২ উইকেটে ৪৩১ রান। দলটির প্রথম তিন ব্যাটসম্যান ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন সেঞ্চুরি করেন।

রান তাড়ায় ২৪.৫ ওভারেই ১৫৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার কুপার কনোলি ২২ রানে নিয়েছেন ৫ উইকেট।

রেকর্ডময় এক ম্যাচে রেকর্ড এটিও। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কোনো স্পিনারের এটিই সেরা বোলিং। আগের সেরা ছিল ব্র্যাড হগের। ২০০৫ সালে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নিয়েছিলেন হগ।

অস্ট্রেলিয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবেও ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কনোলি। ২২ বছর ২ দিন বয়সী কনোলি ভেঙেছেন ক্রেগ ম্যাকডরমেটের রেকর্ড। ১৯৮৭ বিশ্বকাপে লাহোর পাকিস্তানের বিপক্ষে ২২ বছর ২০৪ দিন বয়সে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক এই পেসার।

১৪তম ওভারে মিচেল মার্শ যখন প্রথমবার কনোলিকে বোলিংয়ে আনলেন ৪ উইকেট হারালেও ১০৩ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ২৮ বলে সর্বোচ্চ ৪৯ রান ডেভাল্ড ব্রেভিসের। ৩০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান ডি জর্জির। এ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা ১০ বলে করেছেন ১৯ রান। অস্ট্রেলিয়ার দুই পেসার জেভিয়ার বার্টলেট ও শন অ্যাবট ২টি করে উইকেট নিয়ে ৮.১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫০/৪ বানিয়ে দেন। সেখান থেকেই ৩২ বলে ৫৭ রানের জুটি গড়েন ডি জর্জি ও ব্রেভিস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট