1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপন শাল্টিপাড়া গোল্ডেন ফিউচার মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রে অভিবাসী কমেছে ১০ লাখেরও বেশি

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঞ্জ

যুক্তরাষ্ট্রে ৫০ বছরেরও বেশি সময় ধরে বাড়ছিল অভিবাসীর সংখ্যা। কিন্তু গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই শুরু হয়েছে উল্টো যাত্রা। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক সমীক্ষা বলছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী জনসংখ্যা ১০ লাখেরও বেশি কমে গেছে।

২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা ছিল রেকর্ড ৫ কোটি ৩৩ লাখ। কিন্তু জুন মাসে এসে তা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ১৯ লাখে। ফলে মাত্র ছয় মাসের ব্যবধানে মোট জনসংখ্যার মধ্যে অভিবাসীর হার ১৫ দশমিক ৮ শতাংশ থেকে ১৫ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।

পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রায় ৭ লাখ ৫০ হাজার অভিবাসী শ্রমিক যুক্তরাষ্ট্রের শ্রমবাজার থেকে বাদ পড়েছেন। বর্তমানে দেশটির শ্রমশক্তির ১৯ শতাংশই বিদেশে জন্মগ্রহণকারী কর্মী।

প্রতিবেদন অনুসারে, অভিবাসী জনসংখ্যা কমার পেছনে একাধিক নীতিগত পরিবর্তনের প্রভাব রয়েছে। ২০২৪ সালে জো বাইডেন আশ্রয়প্রার্থীদের আবেদন সীমিত করায় সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য প্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ন্ত্রণে ১৮১টি নির্বাহী পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে নতুন অভিবাসী প্রবেশে বাধা ও অ-নাগরিক অভিবাসীদের গণ-নির্বাসন অন্তর্ভুক্ত।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের জুলাইয়ের এক বিশ্লেষণ বলছে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতি যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষকে গ্রেফতার ও নির্বাসনের দিকে ঠেলে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুনের তুলনায় ২০২৫ সালে গড়ে দৈনিক গ্রেপ্তার বেড়েছে ২৬৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) সংস্থা এখন অপরাধমূলক রেকর্ডবিহীন অভিবাসীদেরও লক্ষ্যবস্তু করছে।

এছাড়া যুক্তরাষ্ট্র এরই মধ্যে ৮ হাজার ১০০ জনেরও বেশি মানুষকে তাদের নিজ দেশের বাইরে অন্য দেশে নির্বাসিত করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট