1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৬৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্যখাতের সংকট এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা বা ভোটের অধিকার ফিরিয়ে আনার কথা বলছি না; মানুষের স্বাস্থ্য, শিক্ষা, ভাত-কাপড়, বাসস্থানসহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। জনগণের জীবনমান উন্নয়নই আমাদের চূড়ান্ত লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা দক্ষতা ও যোগ্যতায় উপমহাদেশে সেরা। কিন্তু স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা এবং অনিয়ম, দুর্নীতি ও পারস্পরিক হিসেব-নিকেশের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা গোটা সেক্টরকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এই সংস্কৃতি পরিবর্তন না করলে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব নয়।’

স্লোগাননির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দলের নেতা তারেক রহমানই ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন—তিনি হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।’

জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যারা জনগণের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তাই তাদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট