1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

ইলিয়াস আলীকে ফিরে পেলে, আমি কথা দিলাম এই আসন ইলিয়াস আলীকে ফেরৎ দেব।বিশ্বনাথে হুমায়ুন কবির

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেট-২ আসনে প্রার্থীতা ঘোষণা করে হুমায়ুন কবির
নিখোঁজ এম. ইলিয়াস আলীকে উদ্ধার করে তাঁর ওই আসন তাঁকে ফিরিয়ে দেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ট এবং আসন্ন নির্বাচনে সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির বলেছেন, আমার নেতা তারেক রহমানের গ্রীণ সিগন্যাল পেয়েই একজন সেবক হিসেবে ওই আসনের উন্নয়ন করার জন্যই ছুটে এসেছি আপনাদের কাছে। এবার বিএনপির ক্ষমতায় গেলে, আর দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে সরকার গঠনের ৫০ দিনের মধ্যেই ‘গুম কমিশন’ গঠন করে ইলিয়াস আলীকে উদ্ধারের কাজ শুরু করব। ২০০১ সালে সিলেট-২ আসনে এম. ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর ওই এলাকার ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি সরকার। আর তাই তাঁকে উদ্ধার করে তাঁর আসন আমি তাঁকেই ফিরিয়ে দেব। কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি এমনিতেই ওই এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারব।
তিনি শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌরসভা’র সর্বস্থরের জনসাধারণের উদ্যোগে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ ‘সুধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরোও বলেন, সিলেটের মানুষ কারও গোলামী করে না, এখানকার মানুষ নিজের অধিকার আদায়ে সব সময়ই স্বোচ্চার। আত্মবিশ্বাস না থাকলে রাজনীতিতে নেতৃত্ব দেয়া যায় না। তাই দলের নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভয়ভীতি দেখিয়ে থাকতে পারেনি, এক কাপড়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন।
উপজেলা বিএনপির সহ- সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি-অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সোহেল আহমদ চৌধুরী, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির কবির হোসেন ধলা মিয়া, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিয়া, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব। সুধী সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, সাইদুল ইসলাম হাবিবি ও স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক-বর্তমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট